ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2025

ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

মতিয়ার রহমান, সাতক্ষীরা: শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজাদী মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুল ইসলাম আক্তার, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা ওসমান হাদী হত্যাকান্ডের সাড়ে জড়িতরা দীর্ঘ সময়ে গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

কর্মসূচি শেষে আয়োজকরা জানিয়ে দেন, শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সক্রিয় থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের পথে অটল থাকবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram