ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2025

গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ীর পাংশার কলিমহর এলাকায় চাঁদাবাজি করার সময় সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট গণপিটুনিতে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগী সেলিমকে পুলিশ অস্ত্রসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাট মারা যান। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে।

সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে এক বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রাতে সম্রাট ও তার বাহিনী ওই বাড়িতে চাঁদার টাকা নিতে যান। তখন বাড়ির লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের জনতা এসে তাকে গণপিটুনি দেয়, যা নিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম অস্ত্রসহ আটক হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram