ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

গোলাম আযম জাতির শীর্ষ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের

গোলাম আযম জাতির শীর্ষ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় বলে প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘গোলাম আযমসহ তার সহযোগীরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।’

গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক চিন্তা ভাবনা সবকিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা আগে কখনো পাইনি।’

আব্বাস বলেন, ‘আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

সামনে যে দিনগুলো আসছে—এই নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

মির্জা আব্বাস আরো বলেন, ‘আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী ২৫ তারিখে।

আমরা তার সুস্থতা কামনা করছি।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram