ঢাকা
logo
প্রকাশিত : December 15, 2025

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের পুরাতন ভারালিয়া গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আসলাম মিয়ার বাড়ির সামনে খোলামোড়া থেকে আটি বাজার সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেয়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। সুরতহাল রিপোর্টে মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল আলম বলেন, চোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা হয়ে থাকতে পারে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram