ঢাকা
logo
প্রকাশিত : December 6, 2025

অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ টাকা

রবরাহ কমার অজুহাতে দেশের বেশিরভাগ বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। তিনদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।

চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে গেছে।

বাজার সংশ্লিষ্টের মতে, প্রতিবছর এই সময় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াতে মরিয়া হয়ে ওঠে। এবারও তারা দাম বাড়াচ্ছে। গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলেছেন। ফলে এখন তাদের কাছে পেঁয়াজ নেই। তা অসাধু মজুতদারদের দখলে। এই সুযোগে মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে।

সরেজমিন বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, তিনদিন আগেও মোকামে প্রতি মন পেঁয়াজ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকায়। মণ প্রতি ১ হাজার টাকা বেড়ে যাওয়ায় বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।

নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দামও বেশি। তবে আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram