ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

২২ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ৮ দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপটেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে নিষ্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপটেন্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কে দ্বায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হয়।

নির্বাচন কেন পেছানো হয়েছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে তফসিল অনুযায়ী ডোপ টেস্ট সম্পন্ন হয়নি। ডোপ টেস্ট না হওয়ার কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা যায়নি। এজন্য, সকল কাজ সম্পন্ন করে জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ৩০ ডিসেম্বর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram