ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রবিবার হায়দরাবাদে বেঙ্গলের বিপক্ষে মাঠ কাঁপালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে যৌথ দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

প্রভসিমরন সিংকে নিয়ে ইনিংসের সূচনা করা অভিষেক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের কাঁপিয়ে দেন। মোহাম্মদ শামি ও আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ওভারপ্রতি ১৫ রানের বেশি গতিতে রান তুলতে থাকেন তিনি।

পাশাপাশি সাকশাম চৌধুরি ও ঋত্বিক চ্যাটার্জির বলেও দফায় দফায় বাউন্ডারি পান। মাত্র ১২ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে যে অর্ধশতক তিনি পূরণ করেন, সেখানে মাত্র একটি ডট বল খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার আগ্রাসী শুরুর ওপর ভর করে শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেয় পাঞ্জাব।

পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি।

২০২৩ হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ভারতের আশুতোষ শর্মা ১১ বলে পঞ্চাশ করেন ২০২৩-২৪ মুশতাক আলিতে। অভিষেকের ১২ বলের হাফ-সেঞ্চুরি এই তালিকায় তাকে পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে।

এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতুল্লাহ জাজাই এবং এস্তোনিয়ার সাহিল চৌহান এই কীর্তির মালিক ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram