ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জাতীয়তাবাদী দল বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়। রাত সোয়া ১১টায় শেষ হয় এ সভা।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে ও করণীয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএনপির দুই জন নেতা জানান, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে তা কিভাবে বন্টন করা হবে এবং শরিকদের ভোটের কৌশল কি হবে এ বিষয়ে আলোচনা করতে শরীক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি।

নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। এ নিয়ে দলগুলো বেঁধে দেওয়া সময়ে সমঝোতায় পৌঁছতে না পারলে সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে উপস্থিত নেতাদের কাছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে নেতাদের মতামত ও পর্যালোচনা জানতে চান তারেক রহমান। নেতারা এ বিষয়ে একে একে সবাই কমবেশি আলোচনা করে।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য কি হবে জনগণের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram