ঢাকা
logo
প্রকাশিত : October 9, 2025

নরসিংদীর পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ মালামাল উদ্ধার করা হয়।

গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে ও রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামে এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশ চোর সন্ধহে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram