ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2025

এভারেস্টে তুষারঝড়, আটকা পড়েছেন ১০০০ পর্বতারোহী

মাউন্ট এভারেস্টের ঢালে তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পবর্তারোহী। গতকাল থেকে পাহাড়ের পূর্বাঞ্চলীয় ঢালের ক্যাম্পসাইটে আটকা পড়েন তারা। ইতিমধ্যে তাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। উদ্ধার অভিযানে শতাধিক কর্মী কাজ করছেন। স্থানটি ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফিট ওপরে। এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। বরফ পরিষ্কার করার কাজে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন হাজারো স্থানীয় গ্রামবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram