ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2025

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ ২জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় নৌ-টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া নৌ-টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস(৭০)। এসময় খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা(২৭) চর গোবরা ইট ভাটা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার খাদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন।পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram