ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2025

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তারা নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার (১ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একসাথে নদে মাছ ধরতে নামে। এক সময় হঠাৎ নদের স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আহত অবস্থায় পার্শ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় নিখোঁজ ওয়াসিমের কোন খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram