

কেরানীগঞ্জ প্রতিনিধি: জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চলছে। আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নিপুন রায় চৌধুরী।
আজ ( ২৭ সেপ্টেম্বর ) শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর হাট খুলায় দুর্গাপুজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আর ও বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কারীদের ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সবাইকে ঐকবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার এখন ও ফিরে পায়নি। এখন সময় এসেছে জণগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি, আলী হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি, মাসুদ আলম স্বাধীন,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি, পাভেল মোল্লা,দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া, সহ যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
