ঢাকা
logo
প্রকাশিত : September 26, 2025

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে তিতাসে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি ব্রিজের ওপর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

এসময় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী সাইদুল হক, তিতাস উপজেলার সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সীসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram