ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা

মোঃ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের জিয়ানগরে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদরাসায় আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, 'প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তা করা হবে'। তাই সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।

মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা হেফাজতে ইসলামীর সভাপতি ক্বারী ওসমান গণি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মাওলানা বশির উদ্দিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram