ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন জেলা ও দায়রাজজ আদালত। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো: মনির মৃধার ছেলে মো: সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো: আজিজ মল্লিকের ছেলে মো: শাহীন মল্লিক। রায় ঘোষণার সময় সোহাগ ও শাহীন পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো: আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় ৮১১ নম্বর সাধারণ ডায়েরী করে। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। লাশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো। ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা: ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ করে মঠবাড়িয়া থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা তদন্ত শেষে উক্ত সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram