ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে উপজেলা বিএনপির স্মারকলিপি প্রদান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)সহ দলীয় নেতাকর্মীরা ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের শিকার হয়ে ভবিষ্যৎ জীবনের অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। মাদকসেবী বৃদ্ধি পাওয়ায় পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি, ছিনতাইসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও শিবচর উপজেলা থেকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram