ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

কক্সবাজারের মহেশখালীতে ভাতিজার হাতে চাচা খুন

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা সাদ্দামের গুলিতে চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) নামের একজন খুন হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের পুত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা নিহত দোয়েলের বড় ভাইয়ের সাথে ঘটনার দিন নিজের জমির বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় নিহত দোয়েল সন্ত্রাসী ভাতিজা সাদ্দামকে বড় ভাই লোকমানের সাথে বেয়াদবি না করে চলে যেতে বারণ করেন। এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। কথা-কাটাকাটির ঘন্টাখানিক পর নিহত দোয়েল বসতভিটায় বসে গল্প করছিল, হঠাৎ পিছন থেকে এসে সাদ্দামের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পড়ে। আত্মীয়স্বজনেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী জুলেখা বেগম স্বামী হত্যার বিচার চেয়েছেন। অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।

মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram