ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2025

মির্জাগঞ্জে বিনামূল্যে ৫ শতাধিক হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে  ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ এর উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা - নিরীক্ষাসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় সুবিদখালী সরকারী কলেজ একাডেমিক ভবনে মেহের আফরোজ ফাউন্ডেশন এর আয়োজনে এবং ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ ও পটুয়াখালী ক্লিনিক এর সহযোগিতায় প্রফেসর ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ) এবং ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এর সার্বিক তত্বাবধানে এই দিন ব্যাপি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

‎এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে সহ বিনামূল্যে শিশু,হৃদরোগ ও বক্ষব্যাধি,নাক,কান, গলা, চক্ষু, নিউরো ও মেডিসিন,পরিপাকতন্ত্র,লিভার ও কিডনি রোগ, হরমোন,চর্ম ও ডায়াবেটিকস, প্রসূতি, ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগ,বাত-ব্যথা ও প্যারালাইসিস,মুখ ও দন্ত রোগ,ফিজিওথেরাপি এবং ইসিজি, আলট্রাসনোগ্রাফি, প্রস্রাব, ডায়াবেটিক, চেস্ট অক্সিমিটার ও আদর্শ ওজন ক্যালকুলেশন পরীক্ষা করা হয়।

‎চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় অটো চালক আমিনুর রহমান, গৃহিনী খাদিজা বেগম, লাভলী আক্তার ও জেলে মোঃ লতিফ মাঝি সন্তোষ প্রকাশ করে বলেন, “বাহিরে ডাক্তার দেখানো ও টেষ্টে অনেক টাকা খরচ হইতো, আজকে এইখানে এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার একসাথে সেবা পাওয়ায় আমরা অনেক খুশি, বিনা খরচে পরীক্ষা করাতে পেরে আমরা অনেক উপকৃত হয়েছি।

‎ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজের নিউওরোজি বিভাগের পরিচালক ডাঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে ২৬ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর ২৫জন এবং পটুয়াখালী ক্লিনিক এর ৩ জনসহ মোট ৫৪জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি মেডিকেল টিম অসহায় ও হতদরিদ্র মানুষকে এই স্বাস্থ্যসেবা  প্রদান করেন।

‎প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার(অবঃ) বলেন, গ্রাম গঞ্জের হতদরিদ্র ও অসহায় সাধারণ মানুষ প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার’ এ বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram