ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2025

চোর সন্দেহে কুকুর লেলিয়ে যুবককে অমানবিক নির্যাতন, আটক তিন

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ময়নামতি এলাকায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুরের লেলিয়ে অমানবিক নির্যাতন করেন একই এলাকায় উত্তেজিত কয়েকজন যুবক।

ঘটনাটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ভিডিও আকারে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তীব্র সমালোচনা দেখা যায়।

ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণু নমের ছেলে।

ঘটনার পরে তাৎক্ষণিক র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই ঘটনায় বিস্তারিত জানান।আটক তিনজনের নাম প্রকাশ করা হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram