ঢাকা
logo
প্রকাশিত : September 19, 2025

অবৈধ পথে পাচারকালে হাতিয়ায় ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

হাতিয়া (উপজেলা) নোয়াখালী: মিয়ানমারে পাচারকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাঙকি ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ৬৭০ বস্তা ইউরিয়া সারসহ দু'টি ট্রাক জব্দ করেছে হাতিয়া ও সুবর্ণচর উপজেলা প্রশাসন।

জব্দকৃত সারসমূহের নিলাম সংক্রান্তে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি দেওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় জব্দকৃত ইউরিয়া সারসমূহের অর্ধেক স্থানীয় মাইনউদ্দিন বাজার ইউনিয়ন পরিষদে কৃষি উপসহকারীর জিম্মায় রাখা হয় আর অর্ধেক সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

এসময়, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ও স্বর্ণদ্বীপে অবস্থানরত সেনাবাহিনী উপস্থিত ছিলেন।

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, বুধবার রাতে হরনী ইউনিয়নের মাইনুদ্দিন বাজারে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে স্থানীয় পুলিশ ও উপজেলা কৃষি দপ্তর। আবার গতকাল সন্ধ্যায় হাতিয়ার হরনী ইউনিয়নের টাঙকি ঘাটের তেগাছিয়াতে ৩৭০ বস্তা সার স্থানীয়দের সহযোগিতায় আটক হয়।

তিনি আরো জানান, বিভিন্ন সময় সারসমূহ চট্টগ্রাম থেকে মিয়ানমারের উদ্দেশ্যে পাচারের জন্য এ পথে আসে বলে লোকমুখে শুনেন। তারই ধারাবাহিকতায় গতকালও এ পথে সার আসা এবং তা আটকের পর হাতিয়া থেকে তিনি, রামগতি থেকে সেখানকার উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে মিলিত হন। যেহেতু ঘটনাস্থলটি দুই-ই উপজেলার সীমান্তবর্তী।

সারসহ ট্রাক দু'টি জব্দের সময় পাচারকারীদের কাউকে আটক করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, থার্ড পার্টির মাধ্যমে তারা কিছু কাগজপত্র পান। যাহা হাতিয়ার নামে বরাদ্দ বলে ভুয়া কাগজপত্র সৃজন করা হয়। হাতিয়ায় এবার ৭৮ হাজার হেক্টর আমন চাষ হয়। যার চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram