ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2025

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সরকারি জমি অবৈধ দখলদাদের বিরুদ্ধে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ ও পৌরসভা আইনে কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, তিথি বেকারির মালিক মিলন মিয়াকে ২৫ হাজার, আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ চন্দ্রকে ১ হাজার ও বাবুল মিয়াকে ১ হাজার টাকাসহ মোট ৭৭ হাজার টাকা জরিমানা করেন।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অভিযানে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতঃপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিবে প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram