ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2025

বাঁশখালীতে স্লুইসগেইটের জিম্মিতে চাষাবাদ: লবণাক্ত পানিতে নষ্ট শতশত একর ধানী জমি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের আমীন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জলকদর খালের স্লুইসগেইট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে জোয়ারের পানির সঙ্গে লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ করে শত শত একর ধানী জমি নষ্ট হওয়ার পথে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় দুই শতাধিক কৃষক এ মৌসুমে প্রায় তিন শতাধিক কানি জমিতে ধান রোপণ করেছেন। কিন্তু স্লুইসগেইটের দরজা উঠা-নামা না করায় পানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে পড়ে ধানক্ষেত প্লাবিত হয়ে যায়, এতে ধান গাছ ঝলসে গিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল মাছ চাষের সুবিধার্থে স্লুইসগেইট দখল করে রেখেছে। এতে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকদের দাবি, কিছু দলীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অনিয়ম চলছে, যা কৃষকের জীবিকা হুমকির মুখে ঠেলে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মুহাম্মদ হাসান, মো. জামাল, জাফর আহমদ, নুরুল কাদের, গিয়াস উদ্দিন, নেজাম উদ্দিন, কফিল উদ্দিন, মিনহাজ, নুর মোহাম্মদসহ অনেকে বলেন, “জোয়ারের লবণাক্ত পানিতে ইতোমধ্যে ধানক্ষেতের বেশিরভাগ গাছ ঝলসে গেছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যাবে।”

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী কৃষকরা স্লুইসগেইট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা অবিলম্বে লবণাক্ত পানি প্রবেশ বন্ধ ও নতুন স্লুইসগেইট নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন মুঠোফোনে জানান, “বিষয়টি অবগত হওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram