

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে হজ যাত্রীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে মাসুম এয়ার ট্রাভেলস ঢাকা-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আত্রাই মদিনাতুল মাদ্রাসার মহতামিম আলহাজ্ব মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম এয়ার ট্রাভেলস ঢাকার স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে হজের মৌলিক বিষয়সমূহের পাশাপাশি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি হজের সকল ইবাদত সুন্নাহ মোতাবেক সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এ এম এম মনসুর রহমান, নওগাঁ দপ্তরীপাড়া জামিয়া ইসলামীয়া দারুল উলুমের
মুহাদ্দিস মাওলানা আব্দুল আলীম এবং পালশা আশরাফুল ইসলাম উলুম মাদ্রাসার মহতামিম মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। সভায় হজযাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
