ঢাকা
logo
প্রকাশিত : September 11, 2025

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে কৃতি ১৪৬ শিক্ষার্থীদেরকে তাদের অবিভাবক, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান।

সংবর্ধনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিথিরা এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১২৬ জন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২০১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও বৃত্তি তুলে দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram