ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

সাতকানিয়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় বালুবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সম্রাট (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দোহাজারী পৌরসভার দিকে যাচ্ছিলেন সম্রাট। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. টিপু মজুমদার বলেন, “হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাকের ধাক্কাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছিল।”

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত বালুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram