ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

ফকিরহাটে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অনস্বীকার্য। সেই চেতনাকে ধারণ করে বাগেরহাটের ফকিরহাটে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরহাট কাজি আজহার আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করে পূবালী ব্যাংক পিএলসি’র আঞ্চলিক কার্যালয়, খুলনা। এর বাস্তবায়নে ছিল পূবালী ব্যাংক ফকিরহাট উপশাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোভা রায়, কাজি আজহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, পূবালী ব্যাংক বাগেরহাট শাখার এসপিও ও ব্যবস্থাপক মনিরুল আমিন, ফকিরহাট উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো: রেজাউল ইসলাম, ব্যবসায়ী হেমায়েত উদ্দিন ও শেখ নুরুল ইসলাম প্রমুখ।

এসময় ইউএনও সুমনা আইরিন বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের বন্ধু। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পূবালী ব্যাংকের এই উদ্যোগ সমাজ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram