

মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালীর মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সুবিদখালী সরকারি কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলেদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মোঃ জুয়েল।
ফাইনাল খেলায় পূর্ব সুবিদখালী নিউরক্সি একাদশ ও কলাপাড়া উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু।
আরও হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সুবিদখালী সরকারি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোঃ শহিদুজ্জামান সাহিন প্রমুখ।
খেলা উপভোগ করেন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ খেলার আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটার।বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক লেভেলে অবস্থান সুদৃঢ় করার জন্য তার সীমাহীন অবদান ছিল তাঁর। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
