ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2025

মোংলায় পৌর বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: মোংলায় পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার দায়ে হওয়া মামলার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, মোংলা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভূঁইয়া, খোরশেদ আলম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান সহ দলীয় নেতাকর্মী। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক ও তার ভাইদের নামে আওয়ামী দোসর খন্দকার তুরানুজ্জাম (৩৫) নামে এক ব্যক্তি মিথ্যা ঘটনায় আদালতের মাধ্যমে মোংলা থানায় মামলা দায়ের করেছে। 

এ ব্যাপারে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, আমার নামে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আমি কোনভাবেই জড়িত নই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে একটি কুঁচক্রী মহল। 

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান জানান, আদালতের নির্দেশনা পেয়ে শুক্রবার রাতে মোংলা থানায় মাহবুবুর রহমান মানিক ও তার ভাইদের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram