ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2025

নির্বাচনের নামে একটা দলকে ক্ষমতায় আনার আয়োজন হচ্ছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না। এখন নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটা দলকে ক্ষমতায় আনার জন্য। আমরা বলতে চাই, এটাই যদি আপনাদের মনে থাকে তাহলে ভোট দিয়ে টাকা অপচয় না করে এমনিই ঘোষণা দিয়ে দেন।

শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সারোয়ার তুষার বলেন, পরিস্থিতি এখন এমন- হয় আমরা থাকবো, আর না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কত কিছু করা হচ্ছে। আমাদের কথা খুব পরিষ্কার যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল, যেমন- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

এনসিপি নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলে গেছি বাহাত্তরের সংবিধান আর চলবে না। এই সংবিধান এখন মরহুম সংবিধান। আমাদেরকে এখন নতুন সংবিধান বানাতে হবে। আওয়ামী লীগ এই সংবিধান জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। ওই সংবিধানে এক ব্যক্তিকে এবং একটি দলকে সকল ক্ষমতা দেয়া হয়েছে। বাহাত্তরের সংবিধানের সবচেয়ে বড় ভিকটিম ছিলো বিএনপি। কিন্তু তারা এখন এই সংবিধানের মহাপ্রেমিক হয়ে গেছে।

তিনি বলেন, সংস্কারের নাম নেই কিন্তু আগামী সরকারের মন্ত্রীদের জন্য এই সরকার গাড়ি কিনে ফেলেছে। এই সংস্কার না হলে বাংলাদেশে আরও একটি গণঅভ্যুত্থান হবে। যে আমলা ও পুলিশ দিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তাদের কিন্তু বিচার হয়নি। তারা মনের দিক থেকে আওয়ামী লীগের কাছাকাছি পাচ্ছে বিএনপিকে। যারা সারা দেশে তুমুল লুটপাট করছে। তাই সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলের, ভিপি নুরের ওপর যেভাবে হামলা হয়েছে কোন স্বাধীন দেশে এভাবে কাউকে মারা হয় না। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের উপরেও এই হামলা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করতে হবে। তাহলে এটি হবে ইতিহাস। পাশাপাশি ভোট বানচালের রাজনীতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কর্মশালায় এনসিপির সদর উপজেলার আহ্বায়ক তানবীরুল বারী নয়ন, বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram