ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2025

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনকালে মিনি ট্রাকসহ আটক ২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সিলিকা বালুভর্তি একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৩ মিনিটে নরসিংপুর বাজারের দক্ষিণ পাশে আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান। তার সঙ্গে ছিলেন এসআই (নি.) মোঃ মিজানুর রহমান ও ফোর্স সদস্যরা।

আটককৃতরা হলো—

১। মোঃ আল আমিন (২৬), পিতা-মৃত হেলাল উদ্দিন

২। জসিম মিয়া (২৮), পিতা-মোঃ নুর ইসলাম

(উভয়ের ঠিকানা: ঘিলাতলী গ্রাম, বাংলাবাজার ইউনিয়ন, দোয়ারাবাজার, সুনামগঞ্জ)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ কাজে তাদের সহযোগিতা করছে স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি— মোঃ মামুন মিয়া (২৮), সাদ্দাম মিয়া (৩০) ও জসিম উদ্দিন (৩৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামিরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ভূ-প্রকৃতির মারাত্মক ক্ষতি সাধন করছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram