ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2025

ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারী মনিরুজ্জামান আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।

শনিবার (৩০ আগষ্ট) দুপুরে ইসলামপুর বাজারের বণিক সমিতির আয়োজনে ইসলামপুর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মনিরুজ্জামান আলম নামের এক প্রতারক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক সুধীজন ও ব্যাবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জিম্মি করে চাঁদা আদায় করছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মদ বিপুল মাষ্টার। এসময় বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বাজারের সকল ব্যাবসায়ী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জের নিকট  স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram