ঢাকা
logo
প্রকাশিত : August 29, 2025

সরকারি দায়িত্ব পালনে বাঁধা, বাঁশখালীতে বন কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার মাষ্টার নজির আহামদ কলেজের সামনে পি.এ.বি সড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, স্থানীয় মোহাম্মদ বাবুল (৪০) নেতৃত্বাধীন কয়েকজন সন্ত্রাসী সরকারি বনের গাছ কেটে নসিমন গাড়িতে পরিবহনের সময় বন কর্মকর্তার বাধা পেয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এজাহারে অঞ্জন কান্তি বিশ্বাস উল্লেখ করেন, আসামিরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে তাকে গুরুতর আহত করে। এতে তার দুই হাতে হাড় ভাঙা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক্স-রে করার পর তার গুরুতর আঘাতের প্রমাণ মেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাদীর দাবি, অভিযুক্ত মোহাম্মদ বাবুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি সরকারি বন থেকে মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন এবং প্রভাব খাটিয়ে বনের জমি দখল করে রেখেছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, “বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram