ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2025

পর্যটক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ

মো. নাজমুল হোসেন ইমন: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভুমি পার্বত্যাঞ্চলে ছুটে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ কাজ করে থাকে। 

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের রাঙামাটি জোনের ইনচার্জ হাসান ইমাম বলেছেন, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও বিনোদনের জন্য আমরা সার্বক্ষণিক আন্তরিক সেবা দিয়ে যাচ্ছি। তাদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য আমাদের পুরো টিম দিনরাত চেষ্টা করে যাচ্ছে। ফলে পূর্বের যেকোন সময়ের তুলনায় পরিবেশ শান্ত। বুধবার বিকালে মুঠোফোনে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

উপ-পরিদর্শক কাজী গোলাম রসুল আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের প্রথম এবং প্রধান কাজ হলো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটকদের সুবিধা ও অসুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে অংশ নেওয়া, কোনো পর্যটক অসুস্থ হলে চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে বা কোনো ধরনের সতর্কবার্তা থাকলে সেটি তাৎক্ষণিক পর্যটকদের অবহিত করা, অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়া, দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ট্যুরিস্ট পুলিশ গুরুত্বের সঙ্গে করে থাকেন।

রাঙামাটি জেলার লাভ পয়েন্ট দেখতে আসা দর্শনার্থী হাসিব মিয়া জানান, ট্যুরিস্ট পুলিশের তৎপরতা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের দায়িত্বশীল আচরণে রাঙামাটিতে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আমরা মনে করি। পর্যটকদের ও পর্যটন নগরীর নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের চলমান আন্তরিকতা অব্যাহত থাকবে বলেও আমরা বিশ্বাস করি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram