ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড, যান চলাচল বন্ধ

৩ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করে এই কর্মসূচিতে নামেন তারা।

এতে মিরপুর-১০ নম্বর থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ৩ দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে আগারগাঁও সিগন্যাল অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ব্লকেড কর্মসূচিতে নামেন তারা।

শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো-

১) DAE, BADC সহ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (BADC এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না৷

৩) কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে কৃষিবিদ পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram