ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

গোপালগঞ্জে জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত মৎস্য অভয়াশ্রম

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত তিনটি মৎস্য অভয়াশ্রম। জেলার মধুমতি নদীর কাশিয়ানী উপজেলার পরানপুর নামক স্থানে ও এমবিআর চ্যানেলের সদর উপজেলার পদ্মবিলা ও করপাড়া নামক স্থানে ২০২৪ সালে নির্মিত এসব অভয়াশ্রম ক্ষতিগ্রস্ত হয়। পানির স্রোত কম এবং খরস্রোতা নয় এমন সব স্থানে অভয়াশ্রম নির্মাণ করে দেশীয় প্রজাতির মাছ রক্ষার দাবী স্থানীয়দের।

এসব অভয়াশ্রমের পাহারাদার, মিন্টু মোল্লা, পাঞ্জু গাজী জানান, মধুমতি নদীর কাশিয়ানী উপজেলার পরানপুর নামক স্থানে এবং এমবিআর চ্যানেলের সদর উপজেলার করপাড়া ও পদ্মবিলায় ২০২৮ সালে নির্মিত অভয়াশ্রম এ বছর পুনরায় মেরামত করা হয়। কিন্তু চলতি বর্ষা-মৌসুমে পানির তীব্র স্রোতে এসব অভয়াশ্রম ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দুইবার চেষ্টা করে আবার মেরামত করে এগুলি টিকিয়ে রাখার চেষ্টা করছি। হয়তো শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবোনা।

সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও মাছের বংশ বৃদ্ধিতে আমরা সার্বক্ষনিক চেষ্টা করছি। অভয়াশ্রম মেরামত করে দেশীয় প্রজাতির মাছের আশ্রয়স্থল গড়ে তোলার চেষ্টা করছি। তবে প্রকৃতির উপরে কারো হাত নেই। এবছর নদীতে পানির চাপ বেশি, যে কারণে অভয়াশ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান প্রধান বলেন, মধুমতি নদীতে বর্ষা-মৌসুমে পানির চাপ বেশি থাকে। আমরা বার বার মেরামত করে অভয়াশ্রম টিকিয়ে রাখার চেষ্টা করছি। আগামীতে আমরা বাওড় কিংবা বিল এলাকায় নতুন অভয়াশ্রম গড়ে তুলে দেশীয় প্রজাতির মাছের আবাসস্থল গড়ে তুলবো।

জেলা মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জের খালে বিলে নদীতে আরো বেশি বেশি দেশীয় প্রজাতির মাছের আবাসস্থল গড়ে তুলে জেলার মাছের চাহিদা পূরণে ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা জেলাবাসীর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram