

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সের আরআই টিলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের আশেপাশে খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে রোপণ করতে হবে এবং সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।”
পরে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যদের নিজ নিজ বাসভবনে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর এবং রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
