ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

বিজিবির অভিযানে বিপুল মাদকসহ চোরাচালানী পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা ৭ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের চোরাচালানি পণ্য ও বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগানের পাশে কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালিয়ে চোরাকারবারিদের ধাওয়া করে ১৩০ পিস ভারতীয় শাড়ী জব্দ করে।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির নিয়মিত টহল দলের সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম স্থানে পরিচালিত পৃথক অভিযানে সীমান্ত সংলগ্ন কাঁটাতারের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ধারণ করা হয়, মাদকগুলো চোরাকারীরা রাতের আধারে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসে এবং সুযোগ বুঝে পরবর্তীতে দেশের ভেতরে চালান করতো। একইভাবে, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর এবং হরিণখোলা বিওপি হতে একাধিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের বিভিন্ন স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৭৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পিলারের কাছে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮ হাজার টাকা মূল্যের বাংলাদেশী মশার কয়েল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত দেশী-বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, ‘‘বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তা দেয় না, বরং যুগের পর যুগ ধরে তাদের কাজের মাধ্যমে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমাদের প্রধান কাজ সীমান্ত সুরক্ষিত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি দেশের যুবসমাজকে রক্ষা করে এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে।”

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে এই পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram