ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

বাউফলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বাউফলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ময়লা আবর্জনা পরিষ্কার এবং ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাসেল খান, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান ও সদস্য সচিব নাইম তারেক।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১২টার দিকে পৌর শহরের মুক্ত মঞ্চ থেকে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram