ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

৫ আগস্টের পর দেশ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই: সাবেক সচিব আব্দুল বারী

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ঢাকার সাবেক ডিসি, সাবেক বিভাগীয় কমিশনার ও সরকারের সাবেক সচিব আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর দেশ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সমগ্র চাকরি জীবনে কোথাও কোন ঘুষ দুর্নীতি ও অন্যায়ের সাথে আপোষ করিনি। মিথ্যা স্বাক্ষ্য না দেওয়ায় আমার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হয়। যা পরবর্তীতে অসত্য প্রমাণিত হয়। এছাড়া অবসরের পর ৫ বছর ৮ মাসও পেনসন বন্ধ রাখা, ওএসডিসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল আমাকে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নে জানান, রাজনীতি করার কোন ইচ্ছে ছিলনা। জনগণের অনুরোধ ও আগ্রহের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়পুরহাট-২ আসন থেকে অংশগ্রহনের ইচ্ছা পোষণ করছি। দল যদি আমাকে সৎ, যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে জেলার উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram