

উচ্চতার ভয় কম-বেশি সবারই রয়েছে। তার ওপর সেটা যদি হয় বাঞ্জি, তবে তো ভয়ের মাত্রা সীমানা ছাড়ায়। তবু রোমাঞ্চের অনুভব নিতে অনেকেই বাঞ্জি জাম্প দেন। এবার সেই ভয়টাই জয় করলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন হিমি। সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন। জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি।
পারবেন না পাবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন। সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন। লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। মাত্র দুই ঘণ্টায় সেটির ভিউ হয় প্রায় তিন লাখ।
হাজারো মন্তব্যে অনুসারীরা তাঁর সাহসের প্রশংসা যেমন করছে, তেমনি নিজেদের ভয়ের কথাও লিখেছে।

