ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2025

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের হলরুমে কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মো. আব্দুর রাকিব।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিতভাবে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। আমাদের কর্মীদের আরও দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, 

আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি আদর্শিক আন্দোলন। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শাখার  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন আমীর মো. শাহিন আহমেদ, আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram