ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৮
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫

আমিরের ভয়ে সালমান, সাইফ কেউই সাহায্য করেনি: ফয়সাল

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। ‘মেলা’খ্যাত অভিনেতা ফয়সালের ক্যারিয়ার কালের আঁধারে হারিয়ে গেছে। এজন্য আমির খানকে দায়ী করেছেন। প্রভাবশালী আমিরের ভয়ে তাকে কেউ কাজের সুযোগ দেননি বলেও অভিযোগ তার।

বলিউড বাদশা শাহরুখ খান, সাইফ আলী খান, সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রযোজক আদিত্য চোপড়াসহ অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কাজ পাননি ফয়সাল খান।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল খান বলেন, “বলিউডের বড় ও ছোট তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমি ভাবলাম, যারা আমিরের আশেপাশে আছে তারা তো ওকে উসকাচ্ছে। তাই আমি এমন কিছু লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, যাদের সঙ্গে আমির আগেও কাজ করেছে।”

প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। কিন্তু দেখা করার অনুমতি পাননি। ফয়সাল বলেন, “আমি আদিত্য চোপড়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। যশরাজ ফিল্মসের বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরে আদিত্য চোপড়ার জন্য একটা চিঠি রেখে এসেছিলাম।”

শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তা স্মরণ করে ফয়সাল বলেন, “আমি শাহরুখ খানকে ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম। উনি আমাকে গুরুত্ব দেননি। আমি মান্নাতের (শাহরুখের বাড়ি) বাইরে দাঁড়িয়েছিলাম।”

ফয়সাল মনে করেন, তারকারা আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছিলেন। কারণ আমির একজন প্রভাবশালী ব্যক্তি। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমির খুবই পাওয়ারফুল। তারা ভাবছিলেন, আমি হয়তো পাগলই হবো। কারণ আমির তো তাই বলেছে। আমির খান পারফেকশনিস্ট বলে কথা। ওরা আমিরের কথাই বিশ্বাস করেছে।”

সংগ্রামের দিনগুলোতে ফয়সাল খান চলচ্চিত্র ফেরার চেষ্টা করেছিলেন। আরবাজ খানের সঙ্গে কথাও বলেছিলেন, সালমান খানের সঙ্গে দেখা করানোর অনুরোধ করেন। কিন্তু আরবাজ তাকে ‘না’ করে দেন। ফয়সাল বলেন, “সালমান তখন ‘দাবাং’ এবং অন্যান্য কাজে নিয়ে খুব ব্যস্ত ছিলেন।”

তাছাড়া ফয়সাল যোগাযোগের চেষ্টা করেছিলেন সাইফ-কারিনার সঙ্গে। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমি জানি না সালমান পর্যন্ত বার্তাটা পৌঁছেছিল কি না! কিন্তু আমি চেষ্টা করেছিলাম। একটি প্রজেক্টে কাস্ট করানোর জন্য সাইফ ও কারিনাকেও বার্তা দিয়েছিলাম। কিন্তু তাদের সেক্রেটারি কোনো সাড়া দেননি।”

মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram