ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2025

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় বিশেষ অভিযানে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় ও বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়ার দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মো. মাসুম (৪০), মো. মোমিনুর (২১), মো. সোয়েব আক্তার (২৮), মো. মিয়ারাজ হোসেন (৩০), নজরুল, মো. মাসুম শেখ (৩০), মো. বাবু (৩০) ও মো. আবু সাঈদ ব্যাপারী (২৬)।

নিয়মিত মামলার আসামিরা হলেন- মো. রনি হোসেন (২৫), মো. ইসমাইল হোসেন (২৬) ও মো. তহিদুল ইসলাম (২৪)। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram