ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪০
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

মান্দায় নিজ অর্থায়নে বিএনপি নেতার রাস্তা সংস্কার

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির পার-নুরুল্যাবাদ রানীনদির ব্রিজ থেকে চক-ইসলামপুর পর্যন্ত নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।

গতকাল বিকেল চক-ইসলামপুর মাঠে নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram