ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৮
logo
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৫

ফরিদপুরে ঢাকঢোল পিটিয়ে হামলার ঘোষণা ৩ গ্রামের

ফুটবল খেলাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় তিন গ্রামের বাসিন্দা একট্টা হয়ে অপর একটি গ্রামে হামলার ঘোষণা দিয়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী, বিদ্যানন্দী ও নোয়াকান্দা এই তিন গ্রামের বাসিন্দারা ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র হাতে ঢাকঢোল বাজিয়ে সুয়াদী গ্রামে হামলার মহড়া দিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এই রণসজ্জার দৃশ্য দেখা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (৯ আগস্ট) এই তিন গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।

এই হট্টগোলের সূত্রপাত বৃহস্পতিবার বিদ্যানন্দী মাঠে সুয়াদী ও সুকনী গ্রামের মধ্যে ফুটবল ম্যাচে এক অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে। এর জের ধরে তিন গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সুয়াদী গ্রামে হামলার পরিকল্পনা করে।

ঢাকঢোলের তালে এই মহড়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে তৎপরতা বাড়িয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, আজ শনিবার তারা সুয়াদী গ্রামে হামলার প্রস্তুতি নিচ্ছে। গতকাল তারা সুয়াদী গ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো থামেনি। আজকের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আমরা কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram