ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৪
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৫

আত্রাইয়ে নিজস্ব অর্থায়নের গ্রামবাসীর রাস্তা সংস্কার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নের রাস্তা সংস্কারের কাজ করেছেন গ্রামবাসী। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন।

জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী গ্রাম জাতোপাড়া। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম। 

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। নদীর তীর সংলগ্ন গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়। 

এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামবাসী তাদরে গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগিকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে স্কুলের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। 

গ্রামবাসীর অভিযোগ তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্বোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কজ করছেন।

জাতোপাড়া গ্রামের বাসিন্দা শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছি। বিগত সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করছেন। আমরাও সেখানে সহযোগিতা করছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, ওই রাস্তায় একটি প্রকল্প দেয়া আছে। অবিরাম বৃষ্টি কারনে সেখানে মালামাল পৌঁছানো সম্ভব হচ্ছে না বিধায় কাজটি বিলম্বিত হচ্ছে। গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram