ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৫

হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়া উপজেলা, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে তিনি বলেন, হাতিয়া উপজেলার বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতের (৪৫) মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্য রাত থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়। 

পরে আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত 'বিসমিল্লাহ মৎস্য আড়ত' তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।

এদিকে, আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram