ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৫

রাজবাড়ীতে দুই তরুনীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ২ তরুনীতে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে শুক্রবার ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোররাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ওই ২ তরুনীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষণের শিকার তরুনীর বাবা মামলা দায়ের করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে জানান, গণ ধর্ষণের মত গুরুতর অভিযোগে মামলা দায়ের পর শুক্রবার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার ভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ওই দুই তরুনী বন্ধুর সাথে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে আসে। এসময় গ্রেপ্তাকৃত আসামীসহ অন্যান্যরা তাদের ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে একাধিক দামী মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওই তরুনীর বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা তরুনীদের গোধুলী পার্ক থেকে উজনচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের অপর পাশে রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের পাশে নির্জন স্থানে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়।

পরে  সেখান থেকে অসুস্থ্য অবস্থায় তার কোন মতে পাশের এক বাড়িতে গিয়ে তাদের অভিভাবকে ফোন দেয়।তাদের অভিভাবকরা এসে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে ধর্ষিতের পরিবার লোকলজ্জার ভয়ে ৩দিন চুপ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।

উল্লেখ্য গোধুলী বিনোদন কেন্দ্র  একটি  ব্যবসায়িক মৎস্য খামার এলাকা ও নির্জন। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই।কিন্তু এ বিষয়ে গোধুলী কর্তৃপক্ষ সচেতন না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram