ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর ১.৩০ টায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণার মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর 'খ' ও 'গ' ধারায় ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram